West Bengal Election 2021: ভোট পরবর্তী অশান্তিতে দিনভর উত্তপ্ত বর্ধমান ও সল্টলেক

ভোটের পরে অশান্তিতে উত্তপ্ত বর্ধমান ও সল্টলেকের দত্তাবাদ। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে আক্রান্ত মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমানে আক্রান্ত তৃণমূল, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

ভোটপ্রচারে শীতলকুচিকাণ্ড ফিরে আসছে বারবার। রবিবার তেহট্টের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষ প্রতিবাদ করলেই শীতলকুচির মতো গুলি করে ঠাণ্ডা করে দাও, এটাই বিজেপি।' পাল্টা আক্রমণ করে অমিত শাহ হলেন মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন তৃণমূলনেত্রী। 

 
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola