West Bengal Election 2021: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সবং, তৃণমূলকর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 11:06 PM (IST)

ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত সবং। তৃণমূলকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূলকর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি বিজেপির।