West Bengal Election 2026 | TMC দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে। বললেন খগেন মুর্মু | Khagen Murmu

Continues below advertisement

ABP Ananda LIVE : পশ্চিমবঙ্গের মানুষ এক হয়েছে। তৃণমূল কংগ্রেসের এত অত্যাচার, এত জুলুম, কাটমানি, মানুষ প্রস্তুত হয়ে আছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে বলে। মালদা জেলা ২০২৪ এর লোকসভা নির্বাচনেও TMC জিততে পারেনি। হরিশ্চন্দ্রপুরে পিছিয়ে আছে TMC । চাঁচলেও পিছিয়ে আছে TMC । কংগ্রেস নিজেদের আসন ধরে রাখার চেষ্টা করছে। TMC দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে। বললেন খগেন মুর্মু।

'আমার মার্জিনটা বাড়ল বলে মনে হচ্ছে', IT-র ম্যারাথন তল্লাশির পর প্রতিক্রিয়া দেবাশিস কুমারের

সবমিলিয়ে এদিন দেবাশিস কুমারের বাড়ি-সহ ৫ জায়গায় তল্লাশি চালাল আয়কর দফতর। পাল্টা, আয়কর-অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। দীর্ঘ তল্লাশির পর বেরিয়ে দেবাশিস কুমার বলেন,
"আমার আজ সারাদিনের প্রচারটা বন্ধ হল, এটাই আল্টিমেট রেজাল্ট। যারা খুঁজল, কী খুঁজে পেল ডকুমেন্ট দিতে হবে ওদের। লিখে দিয়ে যেতে হবে কী কী পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞাসা করে বলুন। আমি তো বারবার বলছি, অভিযোগ কী আছে না আছে ওদের জিজ্ঞাসা করুন। ওরা দিক ডকুমেন্ট। তার কাউন্টার আমি নিশ্চয়ই দেব। আমার এটাতে একটা সুবিধা হল। আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে। কারণ, এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে...তার মানে সত্যিই কেউ কেউ খুব ভীত হয়ে গেছে। যা-ই হোক আমি নিশ্চিত, আমার সবথেকে যেটা ভাল লেগেছে...এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাব। অত্যন্ত ভাল ব্যবহার করেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। সময় লেগেছে। সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি হেঁটে আমার বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যেই ৯০ শতাংশ কভার করে ফেলেছি। একটা-দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকে দেওয়া যেতে পারে। কিন্তু, আমি ৩৬৫x৫ মানুষের সঙ্গে ছিলাম। তাই দু-চারদিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যাবে না।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola