West Bengal: প্রায় ২৪ ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে পূর্ব বর্ধমানে ঘুমপাড়ানি গুলিতে কাবু মত্ত হাতি
ABP Ananda | 13 Feb 2023 11:19 AM (IST)

প্রায় ২৪ ঘণ্টা তাণ্ডবের পর অবশেষে পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা গেল মত্ত হাতিকে। গতকাল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে দলছুট দাঁতালটি ঢুকে পড়ে হুগলির আরামবাগে। দিনভর সেখানে তাণ্ডব চালানোর পর আজ সকালে পাশের জেলা পূর্ব বর্ধমানে ঢুকেও দাপাদাপি করে সে। হাতির হামলায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি আরামবাগের দুই বাসিন্দা।