Ghatal News: ঘাটালের গ্রামগুলিতে ঢুকতে শুরু করেছে জল। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়

ABP Ananda  |  07 Oct 2025 03:01 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: পুজো মিটতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল-যন্ত্রণা। পুজোর সময় বৃষ্টি, তার জেরে শিলাবতী নদীর জল বেড়েছে। ঘাটালের গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। 'ফের বেশি বৃষ্টি হলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে', জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন


 


Congress Leader Death : লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার, 'পিষে মারার' অভিযোগ পরিবারের


ভয়ঙ্কর । বীভৎস । মর্মান্তিক মৃত্যু হল কংগ্রেস নেতার। গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার । বয়স হয়েছিল ৪৫ বছর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন।  সোমবার গভীর রাতে, মালদার  হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে। কিন্তু এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবীকে। 


আইনজীবী নরেন্দ্রনাথ সাহা সোমবার ২টি বাইকে ৪ সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন । আচমকাই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম হন কংগ্রেস নেতা-সহ ৫ জনই।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে। পরিবারের ধারণা, এটি পরিকল্পিত হত্যা, কোনও দুর্ঘটনা নয়। স্থানীয়দের দাবি, আচমকা গাড়িটি এসে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ।  আহত চারজন হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস এবং পুলক সাহা।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Ghatal News: ঘাটালের গ্রামগুলিতে ঢুকতে শুরু করেছে জল। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন