Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য | ABP Ananda LIVE

West Bengal: শুভেন্দু অধিকারীর (suvendu Adhikari)  বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে চায় রাজ্য। এফআইআর দায়ের করতে চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ রাজ্য। 'মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর' (Joy Sengupta)। 'কিন্তু জয় সেনগুপ্ত  এখন সার্কিট বেঞ্চে রয়েছেন'।  তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করুন প্রধান বিচারপতি, আবেদন রাজ্যের । মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই । প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে ।আগামীকাল শুনানির সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola