DA : ‘রাজ্যের কাছে কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই’, পুজো অনুদান মামলায় হাইকোর্টে রাজ্যের হলফনামা
পুজো অনুদান মামলায় হাইকোর্টে রাজ্যের হলফনামা। ‘রাজ্যের কাছে কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই’, ‘আদালতে রায়ের পুনর্বিবেচনার আর্জির মামলা এখন বিচারাধীন’, ‘কোর্টের নির্দেশের পরে রাজ্য কর্মীদের ডিএ দিতে উদাসীন, এটা যুক্তিসঙ্গত নয়’। মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই দাবি করে সওয়াল রাজ্যের। বিপুল জরিমানা করে মামলা খারিজের দাবি রাজ্য সরকারের।
‘সংবিধান অনুযায়ী রাজ্য চাইলে জনগণের অর্থ বরাদ্দ করতে পারে, এতে বাধা নেই’, ‘ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, এটা গর্বের’,‘কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য অর্থ বরাদ্দ হয় না’, মামলার কোনও গ্রহণযোগ্যতা না থাকার দাবি করে সওয়াল রাজ্যের।
Tags :
DA CalcuttaHighCourt ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews DURGAPUJA