Supreme Court: শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়: সুপ্রিম কোর্ট

ABP Ananda  |  21 Aug 2024 07:37 AM (IST)
ABP News

শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। আর জি কর-কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে, মঙ্গলবার স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতার বার্তা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও।


আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা কলকাতা হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্টে। CBI এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। আর জি কর মেডিক্যালে নিরাপত্তার দায়িত্ব CISF-কে দিল সুপ্রিম কোর্ট। ভয়াবহ ঘটনা, বীভৎস ঘটনা। শুনানিপর্বে মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। আর জি কর-কাণ্ডে এদিন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Supreme Court: শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়: সুপ্রিম কোর্ট

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন