Municipality Recruitment scam: পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চ্যালেঞ্জ করে মামলার শুনানি শেষ | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Jun 2023 06:28 PM (IST)

পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality Scam) সিবিআই তদন্ত (CBI Investigation) চ্যালেঞ্জ করে মামলার শুনানি শেষ। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। রাজ্য সরকার সওয়াল করেছিল, হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানি চাই। তাই সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে মামলা প্রত্যাহার করা হয়েছে। আবেদন লেখায় ত্রুটির কথা স্বীকার করেও সওয়াল করেছে পশ্চিমবঙ্গ সরকার।