100 Days Work : ১০০ দিনের কাজ বন্ধ, রাজ্য সরকারি দফতরে কাজে লাগানোর নির্দেশ নথিভুক্তদের
ABP Ananda | 05 Nov 2022 12:44 PM (IST)

১০০ দিনের কাজ বন্ধ থাকায় নথিভুক্তদের জন্য সিদ্ধান্ত রাজ্যের। বিভিন্ন রাজ্য সরকারি দফতরে কাজে লাগানোর নির্দেশ মুখ্যসচিবের। রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোন বিভাগে কতজনকে কাজে লাগানো হচ্ছে, তা খতিয়ে দেখবেন প্রতিটি বিভাগের নোডাল অফিসার।