Refer Problem : রেফার রোগ আটকাতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতরের । Bangla News

ABP Ananda  |  31 Dec 2022 02:15 PM (IST)
ABP News

জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজে রেফার আটকাতে এবার নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতালে কোন কোন পরিষেবা বাধ্যতামূলক, সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। ডায়গনস্টিক থেকে শুরু করে ডায়গনস্টিক, মেডিসিন, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এই পরিষেবাগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে রাখা হয়েছে। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। যে সমস্ত পরিষেবা এসেনশিয়াল তালিকায় নেই, সেই সমস্ত পরিষেবাগুলির জন্য ডিজায়ারেবল তালিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে রয়েছে ৬৭টি পরিষেবা। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে, উন্নততর পরিকাঠামো সম্পন্ন জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বলা হয়েছে,
পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে।


 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Refer Problem : রেফার রোগ আটকাতে নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতরের । Bangla News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন