Hooghly News: সহপাঠীর মারে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ হুগলিতে

ABP Ananda Live: স্কুলের মধ্যে মারামারি, সহপাঠীর ঘুষিতে ছাত্রের মৃত্যু? দশম শ্রেণির ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি। সহপাঠীর মারে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ। সহপাঠীদের মধ্যে মারধর, বুকে ঘুষিতেই মৃত্যুর অভিযোগ। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা। 'মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম, ফিরে শুনলাম'। স্কুলেই মারামারিতে ছাত্রের মৃত্যুতে দাবি প্রধান শিক্ষকের। 

 

সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ

সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ! সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে মিথ্যা অভিযোগের পর্দাফাঁস। রিজেন্ট পার্কে লুঠপাটের অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলাই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে গৃহকর্ত্রীর জামাইবাবুকেও। পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সেকথা স্বীকারও করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দরজা দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। ছাদ দিয়েও কেউ ঘরে ঢোকেনি, তাতেই সন্দেহ বেড়ে যায় তদন্তকারীদের। দুষ্কৃতীদের চেহারা সম্পর্কে জানতে অভিযোগকারিণীর বর্ণনা শুনে তিনবার স্কেচ করানো হয়, খবর পুলিশ সূত্রে। মহিলা ৩ বার ৩ রকম বর্ণনা দেন, দুষ্কৃতীদের স্কেচও তিন রকমের হয়, খবর পুলিশ সূত্রে। জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে দেড়শো গ্রামের সোনার গয়না সরিয়ে ফেলেছেন মহিলা। তা খোয়া গেছে প্রমাণ করতেই ডাকাতির গপ্পো ফাঁদেন তিনি, খবর পুলিশ সূত্রে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola