IMA Bengal Election: বাউন্সার দিয়ে চিকিৎসক সংগঠনের IMA বেঙ্গলের ভোট গণনা !

ABP Ananda  |  19 Dec 2024 08:35 AM (IST)
ABP News

ABP Ananda LIVE : সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, বাউন্সার দিয়ে ডাক্তার-সংগঠনের ভোট! IMA বেঙ্গলের ভোট গণনা, অশান্তির আশঙ্কায় নামানো হল বাউন্সার! ভোট গণনায় অশান্তি পাকাতে পারে উত্তরবঙ্গ লবি, আশঙ্কা বিরোধী সংগঠনের। দলীয় মুখপাত্র, রোগী কল্যাণ সমিতির পদ হারিয়ে শেষ হাসি শান্তনুর। ১২ বছর একটানা রাজ্য সম্পাদক, সপ্তমবারও একই পদে নির্বাচিত শান্তনু।


 


আরও খবর, ৩ বছর পর অবশেষে নতুন বছরের শুরুতেই খুলে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। পুরসভা সূত্রে খবর, জানুয়ারির গোড়াতে শহরের নতুন এই আকাশপথের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবার আর কালীঘাট মন্দিরে যেতে পেরোতে হবে না ঘিঞ্জি এলাকা...কার্যত আকাশপথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাবে মায়ের কাছে। নতুন বছরের শুরুতেই কলকাতা তথা রাজ্যবাসীকে নতুন উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা। জানুয়ারিতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। পুরসভা সূত্রে খবর, নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজ শেষের পর এখন চলছে ফিনিশিং টাচ। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৫০০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকে ৫টি গেট থাকলেও, মূল প্রবেশদ্বার ২টি। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের দরজায় নীলসাদা আলোর মাধ্যমে ফুটে উঠবে কালীঘাট মন্দির। অন্যদিকে গুরুপদ হালদার রোডের দিকের প্রবেশপথে আলোর খেলায় উদ্ভাসিত হবে মাতৃপ্রতিমা। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। যার কাজ শুরু হওয়ার ৩ বছর পর হতে চলেছে উদ্বোধন।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • IMA Bengal Election: বাউন্সার দিয়ে চিকিৎসক সংগঠনের IMA বেঙ্গলের ভোট গণনা !

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন