SLST: মাথা ন্যাড়া করে চাকরি প্রাপকদের প্রতিবাদ কলকাতায়
ABP Ananda | 03 Jan 2025 02:14 PM (IST)

ABP Ananda Live: আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা। পাশাপাশি, নবান্ন এবং SSC ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে তাঁদের তরফে। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তাঁরা। দাবি, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।'
আরও খবর, মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪, উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এর মধ্য়ে ২ জন বিহারের এবং ২ জন ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত বিহারের ২ বাসিন্দা সুপারি কিলারের কাজ করেছেন। পাশাপাশি ঘটনায় সন্দেহভাজন একজন ফেরার রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার।