TMC News: হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল | ABP Ananda Live

ABP Ananda Live: হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের (TMC students Union) নেতার ছবি ভাইরাল। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির এক্স হ্যান্ডলে পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক। কৃষ্ণনগরের শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য।  অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ইমরান শেখ। পাল্টা থানায় রাজর্ষি লাহিড়ির নামে অভিযোগ দায়ের করেছেন ইমরান শেখ । 

আরও খবর : ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট। দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল। 'বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন, তাঁকে কী করে বিজেপির তালিকায় যুক্ত করা হল?' বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এতে কোনও সমস্যা নেই, এখনও তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক, অনুমতি দিয়ে জানালেন স্পিকার। এরপরই স্লোগান তুলে বিজেপির বিধায়করা বিধানসভা ওয়াক আউট করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola