Weather Today: জুন মাসের প্রথম চারদিন তুমুল বৃষ্টি বঙ্গে? কবে থেকে আবহাওয়ায় বদল আসতে চলেছে?
ABP Ananda | 30 May 2024 10:33 AM (IST)

বাংলায় শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা। ভোটের ফল ঘোষণার দিনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। জুন মাসের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। এর মধ্যেই আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে বঙ্গে পা রাখতে পারে বর্ষা