Supreme Court: রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। খারিজ কেন্দ্রের আপত্তি, ১৩ অগাস্ট শুনানি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের অভিযোগ । কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট । রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ । ১৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানি । ২০১৮-তে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার । সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টে জয় দেখছে তৃণমূল ।বাংলায় সব তদন্তই কোর্টের নির্দেশে হচ্ছে, পাল্টা বিজেপি

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। সেখানে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে যায়। আদালত জানায়, রাজ্যের যুক্তির যথেষ্ট বৈধতা রয়েছে। আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র সিবিআই-কে নিয়ন্ত্রণ করে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola