West Bengal : পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাসের পর মাঝে কেটে গিয়েছে সময়, নেই অগ্রগতি।
ABP Ananda | 07 Sep 2023 12:23 AM (IST)

পশ্চিমবঙ্গের (West Bengal) নাম বদলে বাংলা করার প্রস্তাব পাস হয়েছে বিধানসভায়। কিন্তু ৪ বছর পরেও, তার কোনও অগগ্রতি নেই। এই নিয়ে মোদি সরকারকে একাধিকবার চিঠি পাঠিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। যদিও পুরো বিষয়টিই এখন বিশ বাঁও জলে।