keshpur News :পিচ রাস্তা না কাদা ? নারায়ণগড়ের পর কেশপুরে ঝুঁকির যাতায়াত,রাস্তার মুখ ঢেকেছে কাদায়

ABP Ananda LIVE : নারায়ণগড়ের পর এবার কেশপুরে চলছে ঝুঁকির যাতায়াত ।নারায়ণগড়ের মতোই রাস্তার বেহাল অবস্থা কেশপুরে আঙুয়ায় প্রায় ৪-৫ কিমি রাস্তায় পিচ বলে আর কিছু নেই । মাটিতে ঢাকা রাস্তা, সামান্য বৃষ্টি হতেই কাদায় ভর্তি । নামেই উন্নয়ন, ভাতারে ৮ কিমি রাস্তা বেহাল!  পূর্ব বর্ধমানের কানপুর থেকে সাহেবগঞ্জের রাস্তার বেহাল অবস্থা! 
পিচ বলে কিছু নেই, পুরো রাস্তাতেই শুধু মাটি আর মাটি! বৃ্ষ্টি হলেও চলার অযোগ্য, গাড়িও ঢুকতে পারে না বলে অভিযোগ । গাড়ি না ঢোকায় কেউ অসুস্থ হলে খাটিয়াই ভরসা, দাবি গ্রামবাসীদের । বেহাল দশা বর্ধমানের "কাটোয়া কৈচোর ভায়া করুই" রাজ্য সড়কের! কোথাও রাস্তার পিচ উঠে বেরিয়ে পড়েছে ইট, কোথাও বড় বড় গর্ত! প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই স্থানীয়দের যাতায়াত। নারায়ণগড়ের পর কেশপুরে ঝুঁকির যাতায়াত,রাস্তার মুখ ঢেকেছে কাদায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola