Arjun Singh: 'ইচ্ছে করেই উপনির্বাচনের আগের দিন তলব, হাইকোর্টে যাব', দাবি অর্জুনের

ABP Ananda Live: ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগ। উপনির্বাচনের আগে অর্জুনকে তলব। ১২ নভেম্বর ভবানী ভবনে তলব করা হল বিজেপি নেতাকে। এক সপ্তাহ আগে তলব করলেও আসেননি অর্জুন, দাবি CID সূত্রে। 'ইচ্ছে করেই উপনির্বাচনের আগের দিন তলব, হাইকোর্টে যাব', ১২ নভেম্বর ভবানীভবন তলব নিয়ে দাবি অর্জুন সিংহের। একদিন আগে সই করা নোটিশ আজ কীভাবে? প্রশ্ন অর্জুনের। 

আরও খবর, গড়িয়ার নবগ্রামে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ। ভেঙে যায় দোতলা বাড়ির জানলার কাচ। রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গতকাল বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয়। তার জেরে জানলার কাচ ভেঙে পড়ার পাশাপাশি কেঁপে ওঠে গোটা বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দড়ি ও সুতলি উদ্ধার করে। অভিযোগকারীর দাবি, খোঁজ নিয়ে ক্লাবের নাম জানাতে বলে চলে যায় পুলিশ। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola