TMC News: উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

ABP Ananda Live: উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই। প্রচারের সময়ে উপপ্রধানের অনুগামী কামরুজ্জামান মণ্ডলের উপর হামলার অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, আহত কামরুজ্জামান বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতির অনুগামী তপন মণ্ডল। কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের। 

 

আরও খবর, বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এই নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসনাবাদে তৃণমূলের ব্লক সভাপতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola