Calcutta High Court: অবৈধ বালি খাদান বন্ধ করুন, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE
ABP Ananda | 02 May 2024 01:15 PM (IST)

West Bengal News: অবৈধ বালি খাদান বন্ধ করুন, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতির। 'এফআইআর দায়ের করে ক্ষান্ত থাকলে হবে না'। তিন মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপের জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ। অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। 'দোষীদের শুধু গ্রেফতার করলেই হবে না, বালি উত্তোলনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে'। পরিবহণের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, উপযুক্ত জরিমানা করতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। দামোদর থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । সেই মামলায় এই নির্দেশ। ABP Ananda Live