WB News: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গাড়িতে আগুন, নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি

ABP Ananda Live: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় ভগৎ সিং মোড়ে বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনে রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ৪ জন। ফিরে এসে গাড়িতে উঠে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে নেমে যান তাঁরা। নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভায়। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। গাড়ির নথিপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর, আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola