WB News: স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের ? উঠছে প্রশ্ন

ABP Ananda  |  22 Jul 2025 09:49 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে। 


বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে, সে রাজ্যে Special Intensive Revision বা ভোটার তালিকায় সংশোধনী নিয়ে তোলপাড় গোটা দেশ। SIR-এর নামে আসল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে একযোগে সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটেই যখন, পশ্চিমবঙ্গেও SIR চালুর আশঙ্কা করছে তৃণমূল, তখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করতে চেয়ে, রাজ্য সরকারকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়। স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের। নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা আর থাকবে না। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না। মুখ্য নির্বাচনী দফতরের স্বাধীনতা চেয়ে রাজ্যকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে 'সিইও-র হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্ত্বশাসনের ক্ষমতা সীমিত। স্বরাষ্ট্র দফতরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দফতর। স্বতন্ত্র, স্বাধীন একটি পৃথক নির্বাচন দফতর তৈরি করতে হবে। স্বরাষ্ট্র দফতরের অধীনে আর থাকবে না পৃথক নির্বাচন দফতর। যার সঙ্গে রাজ্যের অন্যান্য দফতরের কোনও সম্পর্ক থাকবে না।এই দফতরের স্বাধীন বাজেট পরিচালনার ক্ষমতা থাকব। এই দফতর স্বায়ত্ত্বশাসন পেলেই নিরপেক্ষ ভোট সম্ভব। তবেই অবাধ-নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা সম্ভব।'

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • WB News: স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের ? উঠছে প্রশ্ন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন