Post Poll Violence : ভাটপাড়ার পর এবার কোচবিহার, শাসকনেতার আস্তানায় ঢুকে হামলা, গুলি চালানোর অভিযোগ

ABP Ananda live : ভাটপাড়ার পর এবার কোচবিহার, বক্সিরহাটে শাসকনেতার আস্তানায় ঢুকে হামলা। ঘরে ঢুকে গুলি চালানোর অভিযোগ। সেই সময়ে ঘরে ছিলেন না মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি। ঘটনাস্থলে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। 

এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে (Tab Scam) বিহার-যোগ। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। অভিযোগ, জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারের কিষাণগঞ্জ ও বৈশালী জেলার ভগবানপুরে। গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুল। এছাড়া, জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাব নিয়ে অভিযোগের পাহাড় জমছে। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola