Moyna BJP Leader Death: ময়নায় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ

ABP Ananda  |  01 May 2024 05:16 PM (IST)
ABP News

West Bengal News: ময়নায় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) হবে দ্বিতীয় ময়নাতদন্ত। কমান্ড হাসপাতালে কোনও ফরেন্সিক বিশেষজ্ঞ না থাকায় ময়নাতদন্ত করা যাবে না, তাই এসএসকেএম হাসপাতালকে ময়নাতদন্তের নির্দেশ। গোটা ঘটনার বেশ কিছু জায়গায় সংশয় থাকায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। কোনও চেয়ার বা অন্য কিছুর সাহায্য ছাড়া কি করে বেশি কিছুটা উঁচু জায়গায় উঠে গলায় ফাঁস লাগলেন মৃত ব্যক্তি ?, সন্দেহ প্রকাশ বিচারপতির। দ্বিতীয় ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের ভিডিওগ্রাফি করতে হবে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নজরদারিতে চলবে তদন্ত। ৭ মে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে পুলিশ, নির্দেশ বিচারপতির। ইতিমধ্যেই এক মহিলার জবানবন্দি নেওয়া হয়েছে, দাবি পুলিশের। 'সেই মহিলা জানিয়েছেন তিনি বিবাহিত এবং তাঁর সঙ্গে সম্পর্ক রাখার জন্য জোর করতেন মৃত দীনবন্ধু মিদ্যা', দাবি পুলিশের।ওই দিনই পরবর্তী শুনানি। ABP Ananda Live

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Moyna BJP Leader Death: ময়নায় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন