WB News: শাসকের শাসানির পর এবার দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ সুপারের

ABP Ananda Live: ওয়ার্নিংয়ের পরই অ্যাকশন। গতকাল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের একাংশকে হুঁশিয়ারি দিয়ে এসেছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এরপরেই দুই চিকিৎসককে শোকজ করলেন সুপার। আর এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। থ্রেট কালচার বলছেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। যদিও দলের নেতাদের কাজে ভুল কিছু দেখছেন না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

 

আরও খবর, জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের । 'ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম শাখা তদন্ত করুক'। দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। 'সরকারি পোর্টাল থেকে কীভাবে বাইরে গেল ওটিপি?' 'ঘটনায় সাইবার-তদন্ত না হয়ে, নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে'। নেপথ্যে বৃহত্তর চক্র রয়েছে, অভিযোগ প্রধান শিক্ষকদের সংগঠনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola