✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ED Raid: উপনির্বাচনের আগের দিন ইডি-র হানা, দুই রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি

ABP Ananda  |  12 Nov 2024 12:12 PM (IST)
ABP News

ABP Ananda Live: উপনির্বাচনের আগের দিন অনুপ্রবেশ ও হাওয়ালা মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ইডি-র হানা। দুই রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বিরাটি, ব্যারাকপুরেও হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের একটি মামলায় কয়েকজন এজেন্টের হদিশ মেলে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এদের মাধ্যমে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীদের মাধ্যমে হাওয়ালা কারবার, বিদেশি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে। সেই সূত্রেই এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। 


 


আরও খবর, জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে ধুন্ধুমার। দফায় দফায় লাঠিচার্জ করল পুলিশ। পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্লাবের সদস্যরা। বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাবের সদস্যদের দাবি, কৃষ্ণনগর রাজ পরিবারের দেওয়া রুপোর ঘড়া নিয়ে শোভাযাত্রায় প্রথমে আপত্তি জানালেও পরে পুলিশের অনুমতি মেলে। অভিযোগ, এরপরও আজ ভোরে রুপোর ঘড়া নিয়ে শোভাযাত্রা চলাকালীন ক্লাবের সদস্যদের ওপর দু’দফায় লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে ক্লাবের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এরপর পুলিশের পাহারাতেই বিসর্জনের জন্য জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয় প্রতিমা। লাঠিচার্জ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • ED Raid: উপনির্বাচনের আগের দিন ইডি-র হানা, দুই রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.