WB News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

ABP Ananda  |  20 Dec 2024 08:52 AM (IST)
ABP News

ABP Ananda Live: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।


 


আরও খবর, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় ওএমআর ও অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য ও এসএসসি। আলাদা হবে বৈধ-অবৈধ, নাকি নিয়োগ বাতিল ? ৭ জানুয়ারি শুনানি। বিতর্কের মধ্যেই SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে SSC জানায়, ২০১৬-র নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২। চলতি সপ্তাহেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল, কারা বৈধ, কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না তা দেখা হবে। কিন্তু এদিনের শুনানিতে তার উত্তর অধরাই রইল। এপ্রসঙ্গে চাকরিপ্রার্থী বলেন, "আমরা বারবার দাবি করে আসছি, সেগ্রিগেশন(যোগ্য-অযোগ্য আলাদা করা) ছাড়া এই যে বিশাল দুর্নীতি হয়েছে, সেগ্রিগেশন ছাড়া কোনও কিছুই ফলপ্রসূ কিছু আশা করা যাচ্ছে না। অতএব আমরা সবসময় আমরা সেগ্রিগেশনের দাবি জানাচ্ছি। সেই দিকে আশা করি কেসটা এগোচ্ছে।'' আরেক চাকরিপ্রার্থীর কথায়, "রাজ্য সরকারেক যদি সদিচ্ছা থাকত, যখন হাইকোর্ট রায় দিয়েছিল, কিছু সংখ্যক যাদের অবৈধ তথ্য পাওয়া যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করলে আজকে এই দিন দেখতে হত না। সুপ্রিম কোর্ট সঠিক পর্যবেক্ষণ করছে, এটা আমাদের যারা যোগ্য ছাত্র পেয়েছি, আমাদের এটাই বক্তব্য।''

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • WB News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন