WB News: আজাদগড়ের পর এবার এন্টালি, শব্দবাজি ফাটানোর প্রতিবাদে মারধর, গ্রেফতার ২

ABP Ananda Live: আজাদগড়ের পর এবার এন্টালি।গতকাল রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন এবং যার ফলে দুষ্কৃতীরা এসে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করছেন। প্রতিবাদী সায়ন কুণ্ডুর দাবি তাঁরা বাড়ির সামনে এবং প্রকাশ্যে রাস্তায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। ছেলেকে বাঁচাতে গেলে গালিগালাজ করা হয় প্রতিবাদীর বাবা এবং মাকে। হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। 

আরও খবর, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করার অভিযোগ উঠল আজাদগড়ে। এলাকার বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর অশীতিপর কাকা অসুস্থ। Oxygen দেওয়া হচ্ছে বাড়িতে। বৃদ্ধের ছেলে ক্যানসার আক্রান্ত।  কালীপুজো উপলক্ষে রবিবার রাত ১০টা নাগাদ বাড়ির নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। জোরে গান বাজানো হচ্ছিল। প্রতিবাদ করলে সঞ্জয়কে মারধর করা হয় বলে অভিযোগ। থানার পাশাপাশি ডিসি ssd-কে mail করে অভিযোগ করেছেন আক্রান্ত প্রতিবাদী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola