WB News: 'সেদিন আমি বাড়িতে ছিলাম না, সেখানে অন্য ছেলে ছিল', কৃষ্ণনগর কাণ্ডে মন্তব্য ধৃত রাহুল বসুর
ABP Ananda LIVE: 'সেদিন আমি বাড়িতে ছিলাম না, সেখানে অন্য ছেলে ছিল', কৃষ্ণনগর কাণ্ডে মন্তব্য ধৃত রাহুল বসুর। কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগ। আর কৃষ্ণনগরকাণ্ডে (Krishnanagar News) এবার সামনে এল হাড়হিম করা তথ্য। জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন দেওয়া হয়েছিল বলে জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। অন্যদিকে ধৃত রাহুল বসুকে ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।
আরও খবর, একদিকে এসপি অফিস, বিএলএলআরও অফিস। আরেকদিকে সার্কিট হাউস, কাছেই জেলাশাসকের দফতর। আর তার ঠিক মাঝেই কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাঁচিলের গা ঘেষা গলি থেকে উদ্ধার হল সকুলছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ। কোথায় নারী নিরাপত্তা? কোথায় পুলিশের নজরদারি? আর জি কর-কাণ্ডের আবহেই আরও একবার সেই প্রশ্ন তুলে দিল কৃষ্ণনগরের ঘটনা।