West Bengal News: ফের কুলতলিতে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

ABP Ananda Live: ফের কুলতলিতে ধর্ষণের অভিযোগ। পরিত্যক্ত বাড়িতে মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা। তারপর বেশ কিছুক্ষণ তাঁর খোঁজ মেলেনি।এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করেন বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে, স্থানীয়রাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মহিলার ওই প্রতিবেশীকে গ্রেফতার করে। 

 

আরও খবর, কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন ধরে ফেরার সময় ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু। রঘুনাথবাড়ি স্টেশনের কাছে দুর্ঘটনা, ৩ ফল বিক্রেতার মৃত্যু। রাস্তায় জমে জল, পথ না থাকায় রেললাইন ধরে যাতায়াত, দাবি স্থানীয়দের। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত বাদুতে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola