WB News: ফের লেকটাউন থানা এলাকায় শ্লীলতাহানির অভিযোগ, বন্ধুর সামনেই তরুণীর শ্লীলতাহানি

ABP Ananda Live: দু’দিনের মাথায় ফের লেকটাউন থানা এলাকায় শ্লীলতাহানির অভিযোগ উঠল। এবার বন্ধুর সামনেই তরুণীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বন্ধুও। গতকাল রাতে দমদম পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। বন্ধুর সঙ্গে নাচের স্কুল থেকে ফিরছিলেন তরুণী। অভিযোগ, বাইকে করে যাওয়ার সময় দুই  যুবক পথচলতি তরুণীকে কটূক্তি করে। প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তরুণীর শ্লীলতাহানি করে তারা। বন্ধু বাধা দিলে তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তরা। কোনওমতে পালিয়ে পাশেই দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
বিশ্বজিৎ প্রসাদের অফিসে আশ্রয় নেন তরুণ-তরুণী। কাউন্সিলরই লেকটাউন থানায় খবর দেন। রাতে দমদম পার্কের একটি হোটেল থেকে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। রবিবার লেকটাউনে স্বামীর সামনেই স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন মহিলার স্বামী। ওই ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola