Parkstreet Fire: পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে বিধ্বংসী অগ্নিকাণ্ড | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অ্যালেন পার্কের কাছে বহুতলের ওপরের তলায় থাকা বন্ধ রেস্তোরাঁয় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১৫টি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

দ্রুত গতিতে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। এলাকা থেকে মানুষজনকে সরানোর চেষ্টা করা হচ্ছে। নিচে রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি অফিস। এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না তাও জানা যায়নি এখনই। আশপাশের রেস্তোরাঁ, কাফে থেকে বার করে দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার। ভিতরে যাতে কেউ আটকে না থাকে সেজন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। জল এবং ফোম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুনের উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola