West Bengal News: আসামিকে ছিনিয়ে নিয়ে যেতে পুলিশকে ঘিরে শ্যুটআউট! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী । পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই! । ২ আসামিকে জেলে ফেরানোর সময় হামলা! । ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শ্যুটআউট । রাস্তায় পুলিশের গাড়ি থামতেই এলোপাথাড়ি গুলি! । গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি! । আসামিকে ছিনিয়ে নিয়ে যেতে পুলিশকে ঘিরে শ্যুটআউট! । পুলিশের গাড়ি থামতেই বন্দিদের ছিনতাই করতে দুষ্কৃতী হামলা! গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে আনা হল ইসলামপুর হাসপাতালে । গুরুতর আহত পুলিশকর্মী দেবেন বৈশ্য, নীলকান্ত সরকার । শৌচালয় যাওয়ার নাম করে গাড়ি থামাতে বলেই হামলা!  ফেরার সাজ্জাদ আলম খুনের মামলায় অভিযুক্ত 

ব্যাঙ্ককর্মীর বাড়িতে কুবেরের ধন!

ব্যাঙ্ককর্মীর বাড়িতে কুবেরের ধন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীর বাড়িতে মিলল ১০ কোটি টাকার হিরে। ব্যাঙ্ককর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কোটি টাকার সোনা পাওয়াও। তার মধ্যে রয়েছে সোনার গয়না, সোনার বাট, সোনার কয়েন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই কর্মীর বিরুদ্ধে লকার থেকে চুরির অভিযোগে আগেই উঠেছিল। গ্রেফতার হয়েছিলেন ২জন। এর আগে ধৃত ব্যাঙ্ককর্মীদের কসবা এবং নিউটাউনের বাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকে উদ্ধার হয় ৬০ লক্ষ টাকার গয়না, ৩০ লক্ষ টাকা নগদ। এছাড়াও নগদ ৪৫ লক্ষ টাকায় কেনা গাড়ি এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকার সম্পত্তির হদিশও মিলেছিল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola