DVC Contro: ডিভিসি জল ছাড়া নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর! ABP Ananda Live

ABP Ananda Live: 'আচমকা ডিভিসির ছাড়া জলেই ভাসছে বাংলা। এটা ম্যান মেড পরিস্থিতি।' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি জানিয়েই জল ছেড়েছে। খাল সংস্কার করেনি কেন রাজ্য সরকার? প্রশ্ন তুলে পাল্টা সরব হয়েছে বিজেপি। 

একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। যার ফলে ভাসছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার দামোদর তীরবর্তী অঞ্চল।একইসঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদও। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ DVC-কেই কাঠগড়ায় তুলছে নবান্ন। রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তেনুঘাট থেকে আচমকা বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে ভাসছে বাংলা। আমি ওঁকে (হেমন্ত সোরেন) বলেছি, ঝাড়খণ্ডের ছাড়া জলেই বাংলা ভাসছে। এটা ম্যান-মেড। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাশাসকদের পরিস্থিতির উপর নজর রাখতে ও যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির জেরে, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে কেন্দ্রের অধীনস্থ DVC। সেই জল এসে জমা হয় দুর্গাপুর ব্য়ারাজে। এই পরিস্থিতিতে, দুর্গাপুর ব্য়ারাজ থেকে জল ছাড়তে বাধ্য হয় রাজ্য়ের সেচ দফতর। ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে অত্য়ন্ত উদ্বেগজনক হয়ে ওঠে পরিস্থিতি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola