Tab Scam : রাজ্য জুড়ে ট্যাব-দুর্নীতি, টাকা চলে যাচ্ছে বিহারে! তালিকায় রয়েছে সাগর গোসাবা থেকে কুলপি

ABP Ananda Live : তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারে।

 নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের, পকসো আইনে মামলা রুজু। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে সঞ্জয় চক্রবর্তীকে। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। সপ্তাহান্তে হাওয়া বদল, কাল থেকেই পারদ পতন। রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামী ৪-৫ দিন ৩-৪ ডিগ্রি নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola