TMC News: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া, জখম মিনাখাঁর বিধায়ক

ABP Ananda Live: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর। 

আরও খবর, জোড়াবাগানে দেহ উদ্ধারের ঘটনা, খুন বলে নিশ্চিত পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের রিপোর্ট দেখে খুন বলে নিশ্চিত পুলিশ। গতকাল জোড়াবাগানে বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮। ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা। 

রাত গড়াতেই দেদার বাজি পুড়ল কলকাতায়। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিশের জালে ৭। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ২৬।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola