TMC Inner Clash: আবাসে দুর্নীতির অভিযোগে রামপুরহাটে তুলকালাম

ABP Ananda LIVE : 'যাদের মাথায় ছাদ নেই তাঁদেরই কেন তালিকায় বাদ?', প্রশ্ন তুলে রামপুরহাট ১ নম্বর BDO অফিসে বিক্ষোভ। BDO-র সঙ্গে বচসা, মারমুখী তৃণমূলকর্মীরা। BDO-র পঞ্চায়েত যাওয়ার 'পরামর্শে' বিক্ষোভ। 

 

আরও খবর, পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মাণ দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন’ বা সংক্ষেপে স্পাডেক্স। সোমবার তার চূড়ান্ত পর্ব শুরু হল। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কক্ষপথে বুলেটের চেয়ে ১০ গুণ গতিতে ঘুরে চলা দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করা যেমন কঠিন, তেমনই চ্যালেঞ্জিং। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে রয়েছে এই প্রযুক্তি। ৩০ ডিসেম্বরের মিশনে সফল হলে চতুর্থ দেশ হিসাবে এই ক্লাবে যোগ দেবে ভারত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola