WB News: আর জি কর-কাণ্ডের মধ্যেই খাস কলকাতায় ফের সিভিক-দৌরাত্ম্য!

ABP Ananda Live: এবার সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ! মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, দাবি গ্রামবাসীদের। আটক সিভিক ভলান্টিয়ার। সিলিন্ডার-বিস্ফোরণে মৃত্যু, সাঁইথিয়ায় ধুনধুমার। কীভাবে বাড়িতে বেআইনিভাবে সিলিন্ডার রেখে গ্যাস বেলুনের কারবার? প্রশ্ন তুলে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। তালডাংরায় সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রচারের অভিযোগ। ভোট না দিলে লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধের হুমকি। ছবি পোস্ট করে দাবি শুভেনদুর। ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন এসপি। আর জি কর-কাণ্ডের মধ্যেই খাস কলকাতায় ফের সিভিক-দৌরাত্ম্য! মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার। পরে জামিন।

আরও খবর, জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের । 'ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম শাখা তদন্ত করুক'। দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। 'সরকারি পোর্টাল থেকে কীভাবে বাইরে গেল ওটিপি?' 'ঘটনায় সাইবার-তদন্ত না হয়ে, নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে'। নেপথ্যে বৃহত্তর চক্র রয়েছে, অভিযোগ প্রধান শিক্ষকদের সংগঠনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola