Panchayat Election: কবে পঞ্চায়েত নির্বাচন? পয়লা বৈশাখের পর বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন?
ABP Ananda | 28 Mar 2023 11:38 PM (IST)

সম্ভবত মে মাসের মধ্যেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। পয়লা বৈশাখের পর বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন, সূত্রের খবর। 'ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই', আজই জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোট পরিচালনা করতে আর কোনও বিধিনিষেধ থাকল না রাজ্য নির্বাচন কমিশনের ওপর। বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, নিয়ম কমিশনের। এপ্রিলের শেষে বিজ্ঞপ্তি জারি হলে মে মাসের মাঝামাঝির মধ্যেই সম্পন্ন করতে হবে পঞ্চায়েত নির্বাচন।