West Bengal Politics: পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
ABP Ananda | 27 May 2023 11:34 PM (IST)

কোটি কোটি টাকা ছড়িয়ে আদিবাসী ও কুর্মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি। শালবনির সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জাতপাতের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন শুভেনদু অধিকারীও। পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।