Tab Scam: মুর্শিদাবাদ জেলার ১৭টি স্কুলের ৪ হাজার ৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ২ বার ঢুকল ট্যাবের টাকা!

ABP Ananda  |  11 Nov 2024 05:44 PM (IST)
ABP News

ABP Ananda Live: মুর্শিদাবাদ জেলার ১৭টি স্কুলের ৪ হাজার ৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ২ বার ঢুকল ট্যাবের টাকা! গোটা ঘটনায় অস্বস্তিতে জেলা শিক্ষা দফতর। কীভাাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যায় মোট ৪কোটি ৮৪ লক্ষ টাকা উদ্ধার হবে, তা নিয়ে চিন্তায় প্রশাসন। 


রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Tab Scam: মুর্শিদাবাদ জেলার ১৭টি স্কুলের ৪ হাজার ৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ২ বার ঢুকল ট্যাবের টাকা!

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন