Weather Update: আগামী ২ থেকে ৩ ঘন্টায় কোথায় কোথায় তুমুল বৃষ্টি ? কী জানাল হাওয়া অফিস ? | ABP Ananda LIVE
ABP Ananda | 09 May 2024 09:44 PM (IST)

ABP Ananda LIVE: দুপুরেই ঘনাল অন্ধকার। কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। কলকাতায় শিলাবৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টা কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। কলকাতায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে, গত কয়েকদিন ধরেই পারদ নিম্নমুখী। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশের ঘরে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। গত কয়েকদিন ১৩ ডিগ্রি নেমেছে পারদ। আপাতত এমনই থাকবে আবহাওয়া। শুক্র ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে, ফের গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা রাজ্যবাসীর।