West Bengal Weather: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। ABP Ananda Live

West Bengal News: আজ থেকে বাড়বে দহন-জ্বালা। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। কিছু জায়গায় লু বইবে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁতে পারে। ABP Ananda Live

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola