Weather Update: পৌষের প্রথম দিনে আরও নামল পারদ, আজ এই মরসুমের শীতলতম দিন
পৌষের প্রথম দিনে আরও নামল পারদ। আজ এই মরসুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু করেছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ৩ দিন শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Tags :
Weather Winter Bangla News Bangla News Live Winter Update Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Weather Today