Weather Today: একধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে গেল দশের ঘরে, ফের জানুয়ারিতে পারদ পতন
ABP Ananda | 07 Jan 2023 06:37 AM (IST)

একধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে গেল দশের ঘরে। ২০১৮ সালের পর ফের জানুয়ারিতে এত নীচে নামল তাপমাত্রা। ঠান্ডার নিরিখে উত্তরের কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণের একাধিক জেলা।