West Bengal Weather : দিঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে গভীর নিম্নচাপ,বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
পুজোর ( Durga Pujo ) শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা ( Weather Update ) । বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ নবমীর সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আপাতত এই গভীর নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে সাড়ে চারশো কিলোমিটার দক্ষিণে এবং দিঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ক্রমশ সেটি এগোচ্ছে বাংলাদেশের দিকে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। দক্ষিণবঙ্গে আজ থেকেই হাওয়া বদল। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টি হবে। কাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।