Weather Update: বইতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে..

রাজ্যে হাওয়া বদল। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে (West Bengal Weather Update)। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ভিজতে পারে কলকাতাও। শহরের সর্বোচ্চ তাপমাত্রা দু’দিন ধরেই  চল্লিশের নীচে রয়েছে। ফলে আপাতত তাপপ্রবাহের কবলমুক্ত কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমবে পশ্চিমা গরম বাতাসের দাপট। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola