Weather Update: সরছে নিম্নচাপ, কমবে বৃষ্টি? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
abp ananda | 20 Aug 2022 10:10 AM (IST)

নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গেলেও তার প্রভাব আজও থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বইবে দমকা ঝোড়ো হাওয়া। মত্স্যজীবী ও পর্যটকদের জন্য জারি রয়েছে নিষেধাজ্ঞা।